ভোলায় ঝাড়ু দেখলেন বিএনপির সভাপতি আসিফ আলতাফ,কাদেরকে নিয়ে আপত্তিকর পোস্ট

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:41:22 pm, Tuesday, 5 March 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফের ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার প্রতিবাদে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কালিনাথ রায়ের বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান , জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

এ সময় বক্তারা ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি আসিফ আলতাফকে ভোলায় অবাঞ্ছিত ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ভোলায় ঝাড়ু দেখলেন বিএনপির সভাপতি আসিফ আলতাফ,কাদেরকে নিয়ে আপত্তিকর পোস্ট

প্রকাশের সময় : 09:41:22 pm, Tuesday, 5 March 2019