ভোলায় জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




ভোলায় জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী অনুষ্ঠিত

ভোলায় জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী অনুষ্ঠিত

ভোলায় জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী অনুষ্ঠিত,voiceofbarishal.com




ভোলা প্রতিনিধি ॥“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন এই স্লোগানকে নিয়ে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ভোলায় ৭ দিন ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ পালন করা হয়।

পুষ্টি সপ্তাহ এর সমাপনী দিনে সোমবার দুপুরে জেলা সিভিল সার্জেন এর সম্মেলন কক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা,সেরা স্টলের পুরষ্কার বিতরনও সুশীল সমাজের জন প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়। জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ।

জেলা প্রশাসক এর সহকারী কমিশনার জগৎবন্ধু মন্ডল এর সভাপত্বিতে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ডা:নিত্যানন্দ চৌধুরী,শিক্ষা গবেষনা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী,শিশু কনসালটেন্ট ডা: মো: আব্দুল কাদের,ডা: হাসনাইন আহম্মেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন-সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নিউট্রেশন অফিসার মকবুল হোসেন ।

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে -মাতৃপুষ্টি, শিশু পুষ্ঠি, পুষ্টি মেলা, নিউট্রিশন অলিম্পিয়াড ,বহুখাত ভিত্তিক সমন্বয় ও বয়স্কদের পুষ্টি বিষয়ে নানা কর্মসূচীসহ ২৯৭টি কাউন্সিলিং সভা করা হয়। এছাড়াও শিশু থেকে শুরু করে গর্ভবতী নারী, কিশোর-কিশোরী পুষ্টির খাদ্য বিষয়ক নানা পরামর্শ প্রদান করা হয়।

বক্তারা বলেন, সব খাদ্য পুষ্টিকর খাদ্য নয়। খাবার সময় আমাদের ভাবতে হবে কোন খাদ্যটি পুষ্টিযুক্ত। সেটাই খেতে হবে। সে ব্যাপারে আমাদের সন্তানদের সচেতন করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD