সংবাদ শিরোনাম:

ভোলায় খুঁজে পাওয়া যাচ্ছে না করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:16:30 pm, Saturday, 4 April 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধিা॥ ভোলার মনপুরা উপজেলায় করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের খোঁজ মিলছে না। মনপুরার তিন সরকারি দফতরের প্রধান রয়েছেন উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটিতে। কিন্তু সবাই অফিসে তালা দিয়ে যার যার বাড়িতে অবস্থান করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পল্লী উন্নয়ন কর্মকর্তা নিজ কর্মস্থলে রয়েছেন। এ ছাড়া অন্যসব দফতরের কর্মকর্তারা কর্মস্থলে উপস্থিত না থেকে নিজ বাড়িতে অবস্থান করছেন।

এমন অবস্থায় তদারকির অভাবে গ্রামের মানুষ সকাল-বিকাল হাটবাজারে আড্ডা দিচ্ছেন। এতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস গত ১৭ মার্চ বিভিন্ন দফতরের প্রধান, রাজনৈতিক ব্যক্তি ও প্রধান শিক্ষকদের নিয়ে ১৫ সদস্যের প্রতিরোধ কমিটি গঠন করেন। কিন্তু গত এক সপ্তাহ মনপুরার ১৪টি সরকারি দফতরে কোনো কর্মকর্তা নেই। অফিসে তালা ঝুলতে দেখা যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, বেশিরভাগ কর্মকর্তা না থাকায় ত্রাণ পরিচালনা ও সচেতনতা কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে। সরকারি নির্দেশনা না মেনে যারা কর্মস্থলে অনুপস্থিত তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় খুঁজে পাওয়া যাচ্ছে না করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের

প্রকাশের সময় : 01:16:30 pm, Saturday, 4 April 2020