সংবাদ শিরোনাম:

ভোলায় আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি মামুন রিমান্ডে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:03:06 pm, Friday, 28 June 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার বাপ্তার বহুল আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি মোঃ মামুনকে (৪৫) গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। শুক্রবার সকালে তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বরিশাল বিভাগের (পিবিআই) পুলিশ সদস্যরা ভোলায় তাকে আদালতে সোপর্দ করলে তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বরিশাল অঞ্চলের মামলার তদন্ত কর্মকর্তা আবদুল মতিন খান জানান, পিবিআই পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পাবনার জেলার শিকদার জুট মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করে। এদিকে প্রাথমিক তদন্ত শেষে তাকে পিবিআই পুলিশ শুক্রবার সকালে ভোলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে সোপর্দ করে।

এ সময় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে ১০ দিনের জন্য রিমান্ডে নেয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহামুদ মিলন ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। উল্লেখ্য, গত ২০১৮ সালের ১৩ মে রাতে ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর এলাকায় ব্রিজের ওপর জমি-জমার বিরোধের জের ধরে মামুন তার ছোট ভাই মাসুমকে কুপিয়ে হত্যা করে। ওই সময় মাসুমকে বাঁচাতে আসলে মাসুমের শ্যালক জাহিদকে কুপিয়ে হত্যা করে মামুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি মামুন রিমান্ডে

প্রকাশের সময় : 10:03:06 pm, Friday, 28 June 2019