সংবাদ শিরোনাম:

ভোলার ৩ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:33:55 pm, Wednesday, 13 March 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।।৫ম পর্যায়ের ৪র্থ ধাপে ভোলার ৬ উপজেলার মধ্যে তিন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বেসরকারিভাবে এদেরকে নির্বাচিত ঘোষণা করেছেন।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচিতরা হচ্ছেন ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা বেগম। দৌলতখান উপজেলায় চেয়ারম্যান মঞ্জুর আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু।

দৌলতখান উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ৩১ মার্চ ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এরা সকলে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।এছাড়াও মনপুরা উপজেলায় চেয়ারম্যান পদে সেলিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলার ৩ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা

প্রকাশের সময় : 08:33:55 pm, Wednesday, 13 March 2019