বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ভোলার তজুমদ্দিনে নির্বাচনী সহিংসতা আহত ২০, আটক ৯

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:30:24 pm, Tuesday, 19 March 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।।ভোলার তজুমদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচনে দু’পক্ষের সহিংসতা প্রায় ২০ জন আহত হয়েছে। সোমবার রাতভর উপজেলার চাঁচড়া ও সোনাপুর ইউনিয়নে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সহিংসতা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। থানা পুলিশের চারটি টিম ও ভোলা ডিবি পুলিশ ৯ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চাঁচড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় সোমবার রাত ৮টায় আ’লীগ প্রার্থী ফজলুল দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী মোশারেফ হোসেন দুলালের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে একটি মোটরসাইকেলে আগুণ দিয়ে অপর ২টি নিয়ে যায়। এর জের ধরে চাঁচাড়া ও সোনাপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আনন্দ বাজার, চাঁচড়া ইউপি পরিষদের সামনে, মঙ্গল সিকদার উত্তর বাজার, সোনাপুর আনন্দ বাজার, চর জহিরউদ্দিনসসহ ৮টি স্পটে উভয় পক্ষের নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ছালাউদ্দিন, রুবেল, নজরুল, আলমগীর মেম্বার, ভূট্টোসহ উভয় পক্ষের প্রায় ২০জন আহত হয়।

অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম, এসআই জসিমউদ্দিন, আল আমিন ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট দিদারুল আলমের নেতৃত্বে ৪টি টিম রাতভর চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকালে ভোলার ডিবির ইনসপেক্টর আঃ সোবহানের নেত্রত্বে একটি টিম অভিযানে অংশ নিয়ে শিবলু, সবুজ, সেলিম, আইয়ুব, জাহাঙ্গীর, মন্নান, ছলেমান, নিরব ও জসিমসহ ৯জনকে আটক করে।

এ ঘটনায় নৌকার সমর্থক মানু মিয়া বাদী হয়ে ১৬ জনকে এজহারভূক্ত করে অজ্ঞাত আরো ১২০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ১৩

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ভোলার তজুমদ্দিনে নির্বাচনী সহিংসতা আহত ২০, আটক ৯

প্রকাশের সময় : 09:30:24 pm, Tuesday, 19 March 2019