ভোলার তজুমদ্দিনের মেঘনায় চার জেলে গুলিবিদ্ধ, আটক ৪ ডাকাত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার তজুমদ্দিনের মেঘনায় চার জেলে গুলিবিদ্ধ, আটক ৪ ডাকাত

ভোলার তজুমদ্দিনের মেঘনায় চার জেলে গুলিবিদ্ধ, আটক ৪ ডাকাত




ভোলা প্রতিনিধি॥  ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলারে ডাকাতির সময় জলদস্যুর হামলায় ৪ জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এসময় জেলেরা একত্রিত হয়ে ঘেরাও করে ৪ ডাকাতকে আটক করে গনধোলাই দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে জেলেদের হাত থেকে ৪ ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

ডাকাত কবলিত জেলে সালাউদ্দিন মাঝী জানান, বুধবার ভোরে তজুমদ্দিনের নাগর পাটওয়ারীর চর সংলগ্ন মেঘনা নদীতে ১০/১২ জন ডাকাত ট্রলারে হানা দেয়। এসময় জেলেরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করলে ডাকাতরা গুলি করে। ৪ ডাকাতকে জেলেরা আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, সংবাদ পেয়ে গুলিবিদ্ধ চার জেলে মোঃ জসিম, ইউনুস, মোঃ বাচ্ছু, ও মহসিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ী উপজেলার সোনপুর ইউনিয়নে। গনধোলাইয়ের শিকার চার ডাকাত লক্ষিপুর রামগতি উপজেলার মোঃ শামীম. মোঃ ওসমান, মোঃ সোহেল ও মোঃ দিদারকে প্রাথমিক চিকিৎসা পর আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদেকে জেল হাজতে প্রেরন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD