সংবাদ শিরোনাম:

ভোলার চরফ্যাশনে এক সঙ্গে তিন সন্তান মা হলেন জোৎস্না

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:34:00 am, Tuesday, 12 March 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।।কন্যা সন্তানের আশায় এবার এক সঙ্গে তিন নবজাতকের মা হয়েছেন জোৎস্না বেগম নামের এক গৃহবধূ। গত রবিবার চরফ্যাশনের নজরুল নগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী গ্রামের মৃধা বাড়িতে একটি পুত্র সন্তান এবং সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্ট্রিক সেন্টারে এসে রাত ৮টায় এক পুত্র এবং এক কন্যা সন্তান প্রসব করেন তিনি।

প্রসূতি গৃহবধূ নজরুল নগর ইউপি সদস্য সবুজ মৃধার স্ত্রী। বর্তমানে তিনি এবং নবজাতকরা চরফ্যাশন হাসপাতাল রোডস্থ সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. শাহিন আরা আহমেদ ও ডা. নুর মোহাম্মদ তালুকদারের অধীনে আছেন। তারা সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রসূতি গৃহবধূর স্বামী সবুজ মৃধা জানান, তাদের আরো ৫টি পুত্র সন্তান আছে। কন্যা সন্তাননের আশায় আবারো সন্তান নিয়েছেন তারা।

সোমবার বিকেলে নিজ বাড়িতে দাইয়ের সহায়তায় একটি পুত্র সন্তান ভুমিষ্ট হয়। পরবর্তীতে প্রসব সমস্যা দেখা দিলে আম্ব্যুলেন্সযোগে সেন্ট্রাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এলে এক কন্যা এবং এক পুত্র সন্তান জন্ম নেয়।
তিনি আরো জানান, একসঙ্গে কন্যাসহ দুই পুত্র সন্তান পেয়ে তার স্বামী-স্ত্রী উভয়ে খুশি হয়েছেন।
চরফ্যাশন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহিন আরা আহমেদ জানান, প্রসূতি গৃহবধূ শুরু থেকে তার তত্ত্বাবধানে ছিলেন। ২৬ সপ্তাহ সময়কালে আল্ট্রাসনোগ্রামে তিন সন্তাননের বিষয়টি নিশ্চিত হন তারা। কোন প্রকার সিজার ছাড়াই স্বাভাবিকভাবে শিশু তিনটি ভুমিষ্ট হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলার চরফ্যাশনে এক সঙ্গে তিন সন্তান মা হলেন জোৎস্না

প্রকাশের সময় : 02:34:00 am, Tuesday, 12 March 2019