ভোটের দিন কোন ধরনের শঙ্কা নেই সকল ভোটার যার যার ভোট নিজেই দিতে পারবে: সাদিক Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




ভোটের দিন কোন ধরনের শঙ্কা নেই সকল ভোটার যার যার ভোট নিজেই দিতে পারবে: সাদিক

ভোটের দিন কোন ধরনের শঙ্কা নেই সকল ভোটার যার যার ভোট নিজেই দিতে পারবে: সাদিক




স্টাফ রিপোর্টার:বরিশালে আগামী ৩০ই জুলাই সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে মেয়র প্রার্থীরা আষাড়ের গুড়ি গুড়ি বৃষ্টি আর কাঠফাটা রৌদ্র মাথায় উপেক্ষা করে বিরামহীন ভাবে নগরীর ভোটারদের কাছে ছুটে চলছে।বরিশালে প্রথম বারের মত সিটি নির্বাচন করতে আসা তরুন রাজনৈতিক ব্যাক্তি বাংলাদেশ আওয়ামীলীগের (নৌকা) প্রতীকের মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তিনি তার প্রচারনায় বিগত দিনের নির্বাচনের প্রার্থীদের ছাড়িয়ে নিজেকে এগিয়ে নেয়ার জন্য ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকল পর্যায়ের নগরীর ভোটারদের কাছে দাড়িয়ে বলেন ভোট চাই না আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই।আমি যেন আপনাদের সাথে নিয়ে বরিশালের উন্নয়নমূলক কাজ করতে পারি।রবিবার সিটি নির্বাচনের প্রচারনার ৬ষ্ঠ দিনের মত নগরীর প্রানকেন্দ্র সদররোডে গনসংযোগ ও লিফলেট বিতরন কালে গনমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন,আমরা চাই বিগত দিনের মত শান্তিপূর্ণ ও সহাবস্থানমূলক পরিবেশ বজায় থাকুক।

বিগত দিনেও বাংলাদেশ আওয়ামীলীগ সরকারে থাকাকালীন আমাদের দলের মেয়র এখানে ছিল তারপরও এখানকার মানুষ সহ সকল রাজনৈতিক ব্যক্তিরা সহাঅবস্থানে বসবাস করেছে। ভোটের দিন কোন ধরনের শঙ্কা নেই সকল ভোটার যার যার ভোট নিজেই দিতে পারবে সে যাকেই দিক।তিনি আশা করেন বরিশালের মানুষ উন্নয়নের বিশ্বাসী সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।এছাড়া আমি একজন ভাগ্যবান প্রার্থী,আমি যার সাথে সিটি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি তিনি এখানকার নির্বাচিত মেয়রসহ চারবারের সংসদ সদস্য ছিলেন।আমি তাকে শ্রদ্ধা করে (কাকু) বলে সম্মোধন করি এজন্যই আমি কারো কোন সমলোচনায় নিজেকে জড়াতে চাই না।আমি চাই নগরবাসীর ভালবাসা।এরপর তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ড ও বানিজ্য এলাকায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গনসংযোগ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD