ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে ভাবছে কমিশন: ইসি সচিব Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে ভাবছে কমিশন: ইসি সচিব

ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে ভাবছে কমিশন: ইসি সচিব

ভোটের দিন বিকেল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানোর বিষয় ভাবছে কমিশন




অনলাইন ডেস্ক:
ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কিছুটা কমানোর বিষয় ভাবছে নির্বাচন কমিশন। জানালেন ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ। তবে তিনি বলেন, ফলাফলের সময় গতি স্বাভাবিক থাকবে।

বুধবার ( ১৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিসটেম(ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিসটেম(সিআইএমএস)এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিসটেম (আরএমএস) প্রশিক্ষণে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ইসি সচিব বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল। তারা আমাদের প্রস্তাব করেছিলেন ভোটের দিন ইন্টারনেটের গতি কমিয়ে দিতে হবে। ইন্টারনেটের গতি কমিয়ে দিলে আপনাদের কী কোনও অসুবিধা হবে? এসময় প্রশিক্ষণার্থীরা অসুবিধা হবে বলে জানালে ইসি সচিব বলেন, আপনারা তো রেজাল্ট পাঠাবেন ৫টার পর থেকে। যদি ৫টার পর থেকেই ইন্টারনেটের গতি স্বাভাবিক থাকে তাহলে তো সমস্যা নেই। তাহলে আমরা চিন্তাভাবনা করে দেখবো।

তিনি বলেন, নির্বাচন কমিশনারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। ৩০০ আসনে নির্বাচন করা বিশাল ব্যাপার। বাংলাদেশে টিভিতে টক শো হলেই দেখবেন নির্বাচন কমিশন নিয়ে কথাবার্তা চলছে। নির্বাচন কমিশনে আপনাদের চেয়ে এক্সপার্ট আর কেউ নাই। আপনারা উপজেলা অফিসে আপনাদের কাজ। মানুষের ভোটার আইডি কার্ড কারেকশন, বয়স কমানো বাড়ানো ইত্যাদি কাজ। নির্বাচন উপলক্ষে এসব আপাতত বন্ধ রয়েছে। তাহলে আপনাদের এখন কাজ কী? জাতীয় নির্বাচনে কাজ আছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD