বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:48:59 am, Friday, 23 January 2026
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় নির্বাচনের আগে ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে এগোতে হবে।

শুক্রবার (২১ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এটি ছিল সিলেট থেকে শুরু হওয়া তার নির্বাচনী জনসভা সফরের শেষ সমাবেশ।

তারেক রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। আন্দোলন-সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের মাধ্যমে ফিরে পাওয়া ভোটাধিকার আগামী ১২ ফেব্রুয়ারি সঠিকভাবে প্রয়োগ করতে হবে।

ভোটের আগে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, একটি গোষ্ঠী ও একটি বাহিনী নিরীহ মা-বোনদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। একই সঙ্গে প্রবাসীদের ব্যালট দখলের অভিযোগও করেন তিনি।

তারেক রহমান বলেন, অতীতের নিশিরাতের নির্বাচন এবং ভোট ডাকাতির সঙ্গে বর্তমান ষড়যন্ত্রকারীদের কোনো পার্থক্য নেই। উভয় পক্ষই একই গোষ্ঠীর বলে মন্তব্য করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ক্ষমতায় এলে বিএনপি সরকারের অগ্রাধিকার হবে কর্মসংস্থান সৃষ্টি। তিনি বলেন, লক্ষাধিক বেকার তরুণ ও যুবকের জন্য কাজের সুযোগ তৈরি করা হবে। নতুন শিল্প স্থাপন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং বিদেশগামী কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ আয়ের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

এছাড়া নারী ও কৃষকদের জন্য বিশেষ কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, জলাবদ্ধতা নিরসনে পুনরায় খাল খনন কর্মসূচির ঘোষণাও দেন তিনি। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

প্রকাশের সময় : 11:48:59 am, Friday, 23 January 2026