সংবাদ শিরোনাম:

ভোলায় র‌্যাবের অভিযানে বিদেশি মদ ও বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:05:39 pm, Sunday, 7 April 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি:ভোলায় ১৭ বোতল বিদেশি মদ ও বিভিন্ন ব্রান্ডের ৩৭২ ক্যান বিয়ারসহ মো. মাইনুদ্দিন ও মো. মজিবর নামের দুইজনকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।রোববার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে র‌্যাব-৮ এর আওতাধীন ভোলা ক্যাম্পের সদস্যরা শহরের ভোলা ক্লাব থেকে এদের আটক করে। এসময় ভোলা ক্লাবের আলমারি থেকে ১৭ বোতল বিদেশি মদ ও ৩৭২ ক্যান বিয়ার জব্দ করা হয়।

আটক মো. মাইনুদ্দিন সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের নজির আহমেদের ছেলে ও মো. মজিবর উপজেলার বাপ্তা ইউনিয়নের মো. ইউনুছের ছেলে। এরা দু’জন দীর্ঘদিন ধরে ভোলা ক্লাবে অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছে বলে জানায় র‌্যাব।র‌্যাব সদস্যরা আরও জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভোলা ক্যাম্পের কমান্ডার এএসপি ইফতেখারুজ্জামানের নেতৃত্বে ভোলা সদর থানার সামনে ভোলা ক্লাবে অভিযান চালানো হয়।

এসময় ক্লাবের ভেতর থেকে মো. মাইনুদ্দিন ও মো. মজিবর নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তল্লাসী চালিয়ে একটি কাঠের আলামারি থেকে ১৭ বোতল বিদেশি মদ ও বিভিন্ন ব্রান্ডের ৩৭২ ক্যান বিয়ার জব্দ করা হয়।র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার এএসপি ইফতেখারুজ্জামান বলেন, আটক মো. মাইনুদ্দিন ও মজিবরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় র‌্যাবের অভিযানে বিদেশি মদ ও বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : 05:05:39 pm, Sunday, 7 April 2019