সংবাদ শিরোনাম:

ভোলায় রোগী ভাগিয়ে নেয়ার দালাল চক্রের ৩ সদস্য আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:38:46 pm, Tuesday, 18 June 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।। ভোলা সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া, রোগীর প্রেসক্রিপশেন নিয়ে যাওয়া, হাসপাতালে আসা আগত রোগীকে হয়রানি করাসহ নানা অভিযোগে ভোলা সদর হাসপাতাল থেকে ৩ দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার (১৭ জুন) দুপুরে জেলা ডিবির এস আই মাহাফুজুল হক এর নেতৃত্বে ডিবি পুলিশ এর একটি টিম তাদের আটক করে।

এরা হলেন এপোলো ডায়গনিস্টিক সেন্টার এর স্টাফ আরিফ হোসেন ও কাউসার হোসেন, ঔষুধ ব্যাবসায়ী আরিফ। পরে তাদের ৩ জনকে ভ্রামমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়। ডিবির এস আই মাহাফুজুল হক জানান দীর্ঘদিন ধরে হাসপাতালের একটি দালাল চক্র চিকিৎসা নিতে আসা রোগীদের কৌশলে প্রাইভেট ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যায়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছে। ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এ ব্যাপারে কঠোর হওয়ার জন্য জেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ভোলা সদর হাসপাতাল থেকে দালাল নির্মূল কার্যক্রম শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় রোগী ভাগিয়ে নেয়ার দালাল চক্রের ৩ সদস্য আটক

প্রকাশের সময় : 10:38:46 pm, Tuesday, 18 June 2019