ভোলায় প্রেমের টানে সদ্য বিবাহিত ভাগ্নিকে নিয়ে মামা উধাও Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় প্রেমের টানে সদ্য বিবাহিত ভাগ্নিকে নিয়ে মামা উধাও

ভোলায় প্রেমের টানে সদ্য বিবাহিত ভাগ্নিকে নিয়ে মামা উধাও

ভোলায় প্রেমের টানে সদ্য বিবাহিত ভাগ্নিকে নিয়ে মামা উধাও




চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলায় প্রেমের টানে সদ্য বিবাহিত ভাগ্নিকে (চাচাতো বোনের মেয়ে) নিয়ে এক যুবক পালিয়ে গেছে বলে জানা গেছে।

 

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার দুলারহাট থানার ওসি মো. মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১২ সেপ্টম্বর দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ সেপ্টম্বর দুলারহাট থানায় সাধারণ ডাইরি করেন ওই তরুণীর বাবা আব্দুল মান্নান।

 

 

জানাযায়, দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ড আব্দুল মান্নানের মেয়ে তাইয়্যেবার সাথে গত ১৫ আগস্ট আহাম্মদপুর ইউনিয়নের মোস্তফা পন্ডিতের ছেলে মো. সামসুদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর সে বাবার বাড়িতে ছিলো।

 

 

বিয়ের ২৬দিনের পর ১২ সেপ্টম্বর বাবা বাড়ি থেকে সে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। মেয়ে নিখোঁজের পর বাবা আবদুল মান্নান দুলারহাট থানায় একটি সাধারণ ডায়রি করেন।

 

 

মেয়ের বাবা আব্দুল মান্নান জানান, নীলকমল ইউনিয়ন ৬নং ওয়ার্ডের খলিল বেপারীর ছেলে মো. প্রিন্স রানা তার সদ্য বিবাহিত মেয়ে তাইয়্যেবাকে ফুসলিয়ে নিয়ে উধাও হয়ে যান। সদ্য বিবাহিত মেয়েকে খুঁজে না পেয়ে ১৫ সেপ্টম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

 

 

স্থানীয়রা জানান, তাইয়্যেবা ও প্রিন্স রানা পরস্পর আত্নীয়। পূর্ব থেকেই তাদের প্রেম প্রণয় চলছিলো। তাইয়্যেবা সর্ম্পকে তার (প্রিন্স রানা) চাচাতো বোনের মেয়ে। সদ্য বিবাহিত চাচাতো বোনের মেয়েকে ভাগিয়ে নিয়ে মামা প্রিন্স রানা ঢাকায় বিয়ে করেছেন বলে লোক মুখে গুঞ্জন চলছে। এঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেন জানান, মেয়ে নিখোঁজের ঘটনায় মেয়ের বাবা আব্দুল মান্নান থানায় সাধারণ ডাইরি করেছেন। প্রযুক্তির মাধ্যমে মেয়েটির অবস্থান সংনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD