ভোলায় প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন কোর্স সম্পন্ন Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




ভোলায় প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন কোর্স সম্পন্ন

ভোলায় প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন কোর্স সম্পন্ন

ভোলায় প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন কোর্স সম্পন্ন,voiceofbarishal.com




ইমতিয়াজুর রহমান:সহ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ভোলায় নলীনি দাশ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ২ দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা,রেড ক্রশ ও রেড ক্রিসেন্ট এর মৌলিক ধারনা উপর ২ দিন ব্যাপী প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সমাপনী দিনে প্রশিক্ষন কোর্স এর অংশ নেয়াদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটেরে সেক্রেটারী ও ভোলা সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নলীনি দাশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম সাহা,সহকারী শিক্ষক মসরিন আক্তার,ভোলা রেড ক্রিসেন্ট এর যুব প্রধান আদিল হোসেন তপু,বন্ধুত্ব বিভাগের প্রধান বেনজির ইসলাম ভাবনা, প্রশিক্ষন বিভাগের প্রধান সাদ্দাম হোসেন,উপ-প্রধান খাদিজা মিম, ভলেন্টিয়ার নোমান,তানজিল প্রমুখ।

এসময় প্রধান অতিথি রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদ মো: আজিজুল ইসলাম বলেন , বাংলাদেশ দুযোর্গ ঝুকিঁ পূর্ণ একটি দেশ। প্রতিনিয়ত দুযোর্গের সাথে যুদ্ধ করে আমাদের বাচঁতে হয়। তাই বর্তমান প্রজন্মরে শিক্ষার্থীদের এই সম্পর্কে ধারনা থাকতে হবে। পাশাপাশি প্রত্যেকে শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা সর্ম্পকে ধারনা থাকলে যে কোন সময়ে যে কোন রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্ষা করা সম্ভব হয়। প্রশিক্ষনে রেড ক্রস ও ও রেড ক্রিসেন্ট এর জন্ম ও ইতিহাস,নীতিমালা , অন্দোলন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গঠন ও কার্যক্রম, প্রাথমিক চিকিৎসার ধারন সহ নানা বিষয় নিয়ো আলোচনা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD