সংবাদ শিরোনাম:

ভোলায় প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:40:04 pm, Friday, 1 May 2020
  • 10 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ফেসবুকে প্রধানমন্ত্রী এবং সরকারকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ভোলায় মোবারক আলম তানজিল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের উকিল পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মোবারক আলম তানজিল তার ফেসবুকে গতকাল প্রধানমন্ত্রী এবং সরকারকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন। এটি ছড়িয়ে পরলে অনেকেই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। পরে বিষয়টি ভোলা জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।রাতেই ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ফোন জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : 03:40:04 pm, Friday, 1 May 2020