সংবাদ শিরোনাম:

ভোলায় ডাকাতির টাকা-মালামাল ভাগাভাগির সময় সংঘর্ষ, আটক ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:05:41 pm, Tuesday, 7 September 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভােলা প্রতিনিধি॥ ভোলায় ডাকাতির টাকা ও মালামাল ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা মো. হামিদ (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যক্তি ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হামিদ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের স্লুইস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ২/৩ দিন আগে বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে জেলেদের ট্রলারে ডাকাতি করেন হামিদ, জসিম, শামিম ও সামছুদ্দিন, নিরবসহ আরও কয়েকজন। ওই সময় তারা জেলেদের মাছ, জালসহ মাছ শিকারের সরঞ্জাম ও নগদ টাকা লুট করে। পরে আজ ওই এসব মালামাল ও টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি শুরু করেন। ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে স্থানীয়রা ছুটে এসে ডাকাতদের ধাওয়া করলে সবাই পালিয়ে গেলেও হামিদকে আহত অবস্থায় আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ‘আহত অবস্থায় হামিদকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ডাকাত কি-না এখন পর্যন্ত আমরা নিশ্চিত হইনি। তবে বিষয়টি তদন্ত চলছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় ডাকাতির টাকা-মালামাল ভাগাভাগির সময় সংঘর্ষ, আটক ১

প্রকাশের সময় : 11:05:41 pm, Tuesday, 7 September 2021