ভোলায় ছি. মামুন লজ্জা ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ছি. মামুন লজ্জা !

ভোলায় ছি. মামুন লজ্জা !

ভোলায় ছি. মামুন লজ্জা !




ভোলা প্রতিনিধি॥ ভোলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামুন হাওলাদার নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। বুধবার রাতে ওই তরুণী নিজেই বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় এ মামলা করেন।

 

 

অভিযুক্ত মামুন হাওলাদার ভেদুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

 

 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী ওই তরুণী তিন মাস আগে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে খালার বাড়িতে বেড়াতে আসেন।

 

এ সময় মামুন হাওলাদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। তরুণীর খালা জানান, বিয়ের প্রলোভনে গত ৩০ আগস্ট দেখা করার কথা বলে এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে তার ভাগ্নীকে ধর্ষণ করেন মামুন। লজ্জা ও ভয়ে প্রথমে সে তা গোপন রাখে। গত ১ সেপ্টেম্বর মধ্যরাতে ঘরে ঢুকে মামুন আবারও তার ভাগ্নীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় টের পয়ে তিনি এগিয়ে গেলে মামুন পালিয়ে যান।

 

 

ভিকটিমের খালা আরও জানান, ঘটনার পরদিন অর্থাৎ বুধবার তারা প্রথমে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করতে যান। পরে ওই কেন্দ্রের কর্মকর্তার পরামর্শ অনুযায়ী রাতেই সদর থানায় তার ভাগ্নী বাদী হয়ে মামুনকে একমাত্র আসামি করে মামলা করে।

 

 

মামলা দায়ের পর থেকেই অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD