ভোলায় করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব ভঙ্গে ১৮ জনের জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব ভঙ্গে ১৮ জনের জরিমানা

ভোলায় করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব ভঙ্গে ১৮ জনের জরিমানা




ভোলা প্রতিনিধি॥  ভোলার বোরহানউদ্দিনে করোনা ভাইরাস ভাইরাসের বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহণ চালিয়ে তাবলীগ জামাতের মুসুল্লীসহ অন্যান্য যাত্রী পরিবহণ করায় ট্রাক চালক মো. আলীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ওই পরিবহণের ৩৫ যাত্রীকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।

 

বুধবার স্থানীয় বোরহানগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী নৌবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে তাবলীগ জামাতের ২৫ জন মুসুল্লী ও ১০-১২ জন অন্যান্য যাত্রীবাহি ট্রাক সহ চালক মো. আলীকে আটক করে। ওই বাজারে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চালক মো. আলীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

 

ইউএনও মো. বশির গাজী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাবলীগ জামাতের মুসুল্লীসহ ৩৫ যাত্রীকে চরফ্যাশনের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।

 

এছাড়া মঙ্গলবার নিষেধাজ্ঞা অমান্য করে পৌর শহরে মোটরসাইকেল চালানো ও সামাজিক দূরত্ব ভঙ্গ করায় মো. জসিমকে ১ হাজার, আতাউর রহমানকে ১ হাজার, পারভেজকে ৫ শত, সোহাগকে ৫ শত, শাহে আলমকে ২ হাজার, মো. তসলিমকে ১ হাজার, মো. করিকে ৫ শত, মো. হাসানকে ৫ শত, টিপুকে ১ হাজার, মো. নিরবকে ৫ শত, ওমর ফারুককে ১ হাজার, রবিউল আলমকে ১ হাজার, মো. হাসানকে ৪ শত,মিরাজকে সাড়ে ৪ হাজার, ইদ্রিসকে ৫ শত, কামালকে ৫ হাজার ও নুরুল আমিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, ভবিষ্যতে আইন অমান্য করলে প্রশাসন আরো কঠোর হতে বাধ্য হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD