বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ভোলায় আ’লীগ নেতা দিলেন মাদক বিক্রেতাকে জুতার মালা: পুলিশে সোপর্দ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:36:00 pm, Thursday, 13 June 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজারের দক্ষিণ পাশের হাজিবাড়ির কাছ থেকে সজল(২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে বাবুল হাজি, নিরব হাজি, আ’লীগ নেতা বেলায়েত হোসেন, ইউপি সদস্য আ. করিমসহ স্থানীয়রা সজলকে গাঁজা সহ আটক করে।

পরে মনিরাম বাজারে আনলে সংক্ষুব্ধ জনতা তার গলায় জুতার মালা দিয়ে বাজার প্রদক্ষিণ করে পুলিশের হাতে সোপর্দ করেছে। সজল টবগী ইউনিয়নের ছয় নাম্বার ওয়ার্ডের হরিদাস ঘোষের ছেলে।

বাবুল হাজি, নিরব হাজি, আ’লীগ নেতা বেলায়েত হোসেন, ইউপি সদস্য আ. করিম জানান, সজল ও তার কয়েক সঙ্গী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করছে। রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয় থানা পুলিশে খবর দিয়ে তাদের হাতে সজলকে সোপর্দ করা হয়।

বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সজলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভোলায় আ’লীগ নেতা দিলেন মাদক বিক্রেতাকে জুতার মালা: পুলিশে সোপর্দ

প্রকাশের সময় : 04:36:00 pm, Thursday, 13 June 2019