ভিডিও বার্তা ভিত্তিক প্রচারণায় মেয়র প্রার্থীরা Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল




ভিডিও বার্তা ভিত্তিক প্রচারণায় মেয়র প্রার্থীরা

ভিডিও বার্তা ভিত্তিক প্রচারণায় মেয়র প্রার্থীরা




 

স্টাফ রিপোর্টার:বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় প্রার্থীরা নতুন নতুন মাধ্যম ব্যবহার করছেন। ভোটারদের কাছে পৌছার এমন কোন মাধ্যম নেই যার চেষ্টা বাদ দিচ্ছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে গান-কবিতা-ছড়া আর প্রতিশ্রুতির মাধ্যমে প্রচারণাতো চলছেই; পাশাপাশি লিফলেট পোস্টারে ছেয়ে গেছে নগরী। মাত্র তিনদিনের ব্যবধানে নতুন রুপে দেখা যাচ্ছে ৫৮ বর্গ কিলোমিটারের বরিশাল সিটি কর্পোরেশনকে। শান্ত নগরী দিনে দিনে হয়ে উঠেছে পোস্টারের নগরীতে। প্রচারণার এমন পুরানো মাধ্যম বাদ দিয়ে এবার প্রার্থীরা শুরু করেছে ভার্চুয়াল প্রচারণা।

সেই প্রচারণা আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর হাত ধরে শুরু হলেও এবার একে একে যোগ দিচ্ছেন ভার্চুয়ালে ভিডিও ভিত্তিক প্রচারনায়। সাদিক আব্দুল্লাহর ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’ শীর্ষক ভিডিওতে নির্বাচনী প্রচারণা ব্যাপক সাড়া ফেলার পর নতুন করে ভিডিও প্রকাশ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। তার ভিডিওটির নির্দিষ্ট কোন শিরোনাম না দিলেও তুলে ধরেছেন বর্তমান মেয়র আহসান হাবিব কামালের সময়ের অনুন্নয়ন, মানুষের দুর্ভোগ আর জনতার কথা। এর পরে তাপস তার নিজস্ব বক্তব্য তুলে ধরেন। তিনি নির্বাচিত হলে কেমন করে জনগনের সেবা করবেন সেই প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র আহসান হাবিব কামালের অনুন্নয়নের দৃশ্যায়নের মাধ্যমে জনগনের ভাগ্যের উন্নয়নের জন্য নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন। সেখানে নগরীর বিশিষ্টজনকেও দেখা যায়। তবে ইকবাল হোসেন তাপসের ভিডিও বার্তা বিশিষ্টজনদের দেখা যায়নি। জানা গেছে, ভিডিও বার্তা ভিত্তিক প্রচারণায় সামিল হচ্ছেন ইসলামী আন্দোল বাংলাদেশের প্রার্থী ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী। যদিও এ বিষয়ে দলের কোন মূখপাত্র কিছু বলেন নি। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীরা তাদের প্রচারণার হালনাগাদ তথ্য দিয়ে যাচ্ছেন প্রতি মুহুর্তে। একইসাথে ফেসবুকেই ভোট কামনা করছেন।

এ বিষয়ে কথা হয় একাধিক প্রার্থীর সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার বিষয়ে তাদের অভিব্যক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই ভোটার না হলেও নির্বাচনের প্রতিশ্রুতি সহজে ভোটারদের কাছে পৌছানো যায়। সে কারনেই এই মাধ্যমে প্রচারণায় আগ্রহী হচ্ছেন তারা। ওদিকে জাতীয় পার্টির প্রার্থী ইবাল হোসেন তাপসের নতুন ভিডিও বার্তা প্রকাশের বিষয়ে তার নির্বাচনী সমন্বয়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজেই সবার কাছে মূল প্রেক্ষাপট তুলে ধরা যায়। ইকবাল হোসেন তাপসের ভিডিওর বিষয়ে বলেন, ভিডিওটি আমি দেখিনি। সে কারনে বিডিওটি সর্ম্পকে এখনই কিছু বলতে পারছি না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD