সংবাদ শিরোনাম:

ভালোবাসা দিবসে মিথিলাকে সৃজিতের উপহার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:52:00 pm, Monday, 10 February 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  শোবিজ জগতের দুই আলোচিত নাম মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত। ভালোবেসে বিয়ে করেছেন এইতো কিছু দিন হলো। সেরেছেন হানিমুনও। এরপর যে যার কাজে ফের ব্যস্ত।

এদিকে দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। কয়েকদিন আগে বর সৃজিত মুখার্জি বাংলাদেশে এসেছিলেন। একটি টেলিভিশন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তারা। নতুন সংসার, বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস। সবকিছু মিলিয়েই এবারের ভালোবাসা দিবস তাদের কাছে একটু বিশেষ। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘সময় পেলেই দুই একদিনের জন্য সৃজিতের সঙ্গে দেখা করে আসি। ও চলে আসে। আর এই একসঙ্গে থাকার দিনগুলোই আমার কাছে ভ্যালেন্টাইন ডে।’

ভালোবাসা দিবসে সৃজিত কী উপহার দিলেন? এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘যেহেতু একসঙ্গে থাকার দিনগুলোই ভ্যালেন্টাইন ডে। তাই ওই সময় সৃজিত আমায় যা দিয়েছে সেটাই আমার ভ্যালেন্টাইনের উপহার। ধরুণ, আমরা শপিং করতে গেলাম। সৃজিতের শাড়ি খুব প্রিয়। ও পছন্দ করে শাড়ি কিনে দিল…।’ ‘আমি আর সৃজিত সময় খুঁজে বেড়াই। এই ভালোবাসার দিনে আমার মনে হয় সৃজিত আর আমি যে উপহার একে অপরকে দিতে চাই তা হলো—সময়…।’ বলেন মিথিলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভালোবাসা দিবসে মিথিলাকে সৃজিতের উপহার

প্রকাশের সময় : 03:52:00 pm, Monday, 10 February 2020