সংবাদ শিরোনাম:

ভারতের সংসদে ‘আল্লাহু আকবার’ স্লোগান !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:39:46 pm, Wednesday, 26 June 2024
  • 17 সংবাদটি দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সংসদে লোকসভার নবনির্বাচিত সদস্যরা শপথ নেওয়ার সময় পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সংসদ। ক্ষমতাসীন বিজেপির এমপিরা ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিতে শুরু করলে জবাবে বিরোধী সংসদ সদস্যরা ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। এরই মধ্যে ব্যতিক্রম এক ঘটনা ঘটান পশ্চিমবঙ্গ তৃণমূলের একজন সংসদ সদস্য। তিনি বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগানের জবাবে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে ওঠেন।

মঙ্গলবার (২৫ জুন) ১৮তম লোকসভার দ্বিতীয় অধিবেশনে বিরোধী ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শপথ নেওয়ার সময় এ ঘট্না ঘটে। এর আগের দিন সোমবার অধিবেশনের প্রথম দিনে শপথ নিয়েছেন লোকসভার নবনির্বাচিত অনেক সদস্য। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, পাল্টাপাল্টি স্লোগানে সংসদ সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শপথের সময়। তৃণমূল সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই সময় ‘জয় মমতা’ স্লোগান দেন।

এদিকে, জয় শ্রীরাম এবং আল্লাহু আকবরের মতো ধর্মীয় স্লোগান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত স্পিকার।

এর আগে, একই কারণে আলোচনায় আসেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। মঙ্গলবার লোকসভার সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর তিনি বলেন, ‘জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন, আল্লাহু আকবার!’ তবে ফিলিস্তিনের জয়ধ্বনি করায় তোপের মুখে পড়েছেন ওয়াইসি।

সূত্র: আরটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভারতের সংসদে ‘আল্লাহু আকবার’ স্লোগান !

প্রকাশের সময় : 07:39:46 pm, Wednesday, 26 June 2024