বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য ৭৪ শতাংশ বরাদ্দ বৃদ্ধি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:18:43 pm, Sunday, 1 February 2026
  • 5 সংবাদটি দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ॥ ভূ-রাজনৈতিক টানাপড়েন ও সাম্প্রতিক কিছু ভারতবিরোধী মনোভাব সত্ত্বেও বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের সংশোধিত বাজেটের ৩৪ কোটি ৪৮ লাখ রুপির তুলনায় প্রায় ৭৪ শতাংশ বেশি।

এই বরাদ্দ ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে কিছু জনমতে ভারতবিরোধী ধারা থাকলেও নয়াদিল্লি তা উপেক্ষা করে উন্নয়ন অংশীদারিত্ব জোরদার রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাজেট প্রস্তাবে শুরুতে বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দের প্রস্তাব দিয়েছিল। তবে অর্থনৈতিক ও কৌশলগত বিবেচনায় শেষ পর্যন্ত তা ৬০ কোটি রুপিতে নির্ধারণ করা হয়। এই অর্থ মূলত কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।

একই বাজেটে প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে ভারতের ভিন্ন ভিন্ন কৌশল স্পষ্ট হয়েছে। ভুটানের জন্য সর্বোচ্চ ২ হাজার ২৮৮ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। আফগানিস্তানের বরাদ্দ ১০০ কোটি থেকে বাড়িয়ে ১৫০ কোটি রুপি করা হয়েছে। তবে নেপাল, মালদ্বীপ ও মরিশাসের বরাদ্দ কিছুটা কমানো হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক চাপের মুখে ইরানের চাবাহার বন্দরের জন্য বরাদ্দ পুরোপুরি বন্ধ করেছে ভারত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের জন্য এই বাড়তি বরাদ্দ স্থানীয় পর্যায়ে উন্নয়ন ত্বরান্বিত করবে এবং দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুসংহত করবে।

নতুন অর্থবছরে ভারত বিদেশি রাষ্ট্রগুলোর জন্য মোট ৮ হাজার ৭৯২ কোটি রুপি ঋণ ও অনুদান দেওয়ার পরিকল্পনা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য ৭৪ শতাংশ বরাদ্দ বৃদ্ধি

প্রকাশের সময় : 07:18:43 pm, Sunday, 1 February 2026