অনলাইন ডেস্ক:আলোচিত-সমালোচিত মডেল ও নবাগত অভিনেত্রী সানাই মাহবুব গত শনিবার জানান তার বাগদান সম্পন্ন হয়েছে সাবেক এক মন্ত্রী ও বর্তমান এমপির সঙ্গে। কিন্তু কী এমন হলো যে, ক্যারিয়ারে একটা থিতু অবস্থান গড়ার আগেই হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলেন সানাই?
এমন প্রশ্নের জবাবে সানাই গণমাধ্যমকে বলেন, সম্প্রতি আমার একটা অস্ত্রপাচারের পরে ভক্তদের অত্যাচার আর হুমকির কারণে চার মাস ঘরে ঘুমাতে পারিনি। দুবার বাসা পরিবর্তন করেছি। হুমকির কারণে, বাসা ছেড়ে হোটেলে থেকেছি। মানসিক অত্যাচারে টিকতে না পেরে অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমার পরিবারের লোকজনরাও মানুষের অত্যাচার সহ্য করেছে। আম্মু আমাকে নিয়ে ভীষণ চিন্তা করতেন। আমি তাকে চিন্তার মধ্যে রাখতে চাইনি। আম্মুর উদ্বেগের কথা প্রেমিককে জানাই। এসব শুনে সে সিদ্ধান্ত নেয়, বাগদান করার। এরপর সময় বুঝে আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো।
নিজেদের ভবিষ্যতের কথা ভেবে, হবু স্বামীর নাম ও পরিচয় এখনই প্রকাশ করতে চান না এই অভিনেত্রী।
Reporter Name 

















