সংবাদ শিরোনাম:

বোরহানউদ্দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১১ জনের জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:55:39 pm, Monday, 6 April 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  ভোলার বোরহানউদ্দিনে করোনা ভাইরাস ভাইরাসের বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ মোটরসাইকেল চালক ও সামাজিক দূরত্ব না মানার অপরাধে ৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার ও রবিবার রাতে বোরহারনউদ্দিন পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী থানা পুলিশের সহায়তায় ওই ১১ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ডের আদেশ দেন।

ইউএনও মো. বশির গাজী জানান, বিদ্যমান পরিস্থিতিতে সব ধরণের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা চলমান। ওই নিষেধাজ্ঞা অমান্য করে পৌর শহরে মোটরসাইকেল চালানোয় মো. হাসান, মো. জুয়েল ও কালু মিয়াকে ৫ হাজার করে ১৫ হাজার ও সামাজিক দূরত্ব ভঙ্গ করায় মো. সুমন, আবুল কাশেম,কামালউদ্দিন, নাইম হাসান, মো. রিয়াজ,নিরব হোসেন, মো. সোহেল, মো. নাইমকে ১ হাজার টাকা কওে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, ভবিষ্যতে আইন অমান্য করলে প্রশাসন আরো কঠোর হতে বাধ্য হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বোরহানউদ্দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১১ জনের জরিমানা

প্রকাশের সময় : 06:55:39 pm, Monday, 6 April 2020