বোঝার উপায়ই ছিলোনা, তিনিই মেয়র সাদিক ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা




বোঝার উপায়ই ছিলোনা, তিনিই মেয়র সাদিক !

বোঝার উপায়ই ছিলোনা, তিনিই মেয়র সাদিক !




অনলাইন ডেস্ক॥ দুপুর ২ টা। হঠাৎ হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে নগর ভবনের গেটে মেয়র সাদিক আবদুল্লাহ। হেলমেট পরে মোটরসাইকেল নিয়ে নগর ভবনের গেট থেকে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে বাধা দেন দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা। এসময় নিরাপত্তা কর্মীরা তাকে সাফ জানিয়ে দেন মোটরসাইকেল নিয়ে নগর ভবনের ভিতরে প্রবেশ করা যাবে না। পরে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ হেলমেট খুলে চেহারা দেখানোর সাথে সাথে নিরাপত্তা কর্মীরা হতভম্ব হয়ে গেট খুলে দেন।

এমন সংবাদ মুহূর্তের মধ্যে নগর ভবনে ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারীসহ সবাই মেয়রকে হেলমেট পরা অবস্থায় এক নজর দেখতে নগর ভবনের নিচ তলায় ছুটে আসেন। এসময় হেলমেট পরিহিত অবস্থায় অনেকে আবার ছবিও তোলেন তার সাথে।

জানা গেছে,আজ সকাল ৯টা থেকে মেয়রের নগর ভবনে আগমনের অপেক্ষা করতে থাকেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। সবাই অধির আগ্রহে তার আসার অপেক্ষায় ছিলেন। কখন আসবেন মেয়র। নাকি আসবেনই না! দুপুর যখন দেড়টা তখন অনেকেই আশা ছেড়ে দিয়ে বলছিলেন, মেয়র আজ আর আসবেননা। কিন্তু সকলের ধারণাকে পাল্টে দিয়ে

দুপুর ২টার দিকে হঠাৎ করে নগর ভবনের গেটে এসে হাজির মেয়র সাদিক। বোঝার কোন উপায়ই ছিলোনা যে তিনিই মেয়র।

টি শার্ট, জিন্স প্যান্ট ও কেডস্ পায়ে মাথায় হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে নগর ভবনের গেটের সামনে হাজির হন তিনি। নিরাপত্তা কর্মীরা তাকে চিনতে না পেরে বলে ওঠেন মোটরসাইকেল চালিয়ে নগর ভবনের ভিতরে ঢোকা যাবে না। পরে তিনি নিরাপত্তা কর্মীদের হেলমেট খুলে চেহারা দেখালে তাকে স্যালুট দিয়ে গেট খুলে ভিতরে ঢুকতে দেন তারা।

মেয়র সাদিক আবদুল্লাহ গোপনীয়ভাবে নগর ভবনে ঢোকার ফলে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তাদের ভাষ্য, কখন কোন্ ভাবে মেয়র নগর ভবনে আসবেন তা কেউই বলতে পারেন না।

মেয়রের এমন কাণ্ড দেখে কর্মকর্তা-কর্মচারীরা মন্তব্য করেন, এখন থেকে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। তার এমন কাজে নগরীজুড়ে আলোচনার ঝড় বইছে। অনেকেই বলছেন, বরিশাল সিটি করপোরেশনে নতুন ফাটা কেষ্ট’র আবির্ভাব হয়েছে।

প্রত্যক্ষদর্শী অনেকেই তাকে ফাটা কেষ্ট আখ্যায়িত করে বলেন, মেয়র সাদিকই পারবেন বরিশাল নগরীকে সুন্দরভাবে সাজাতে। নগরীর মানুষের পাশে দাঁড়াতে। তার এমন কর্মকাণ্ডকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD