সংবাদ শিরোনাম:

বেতাগীতে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৩৬ মনোনয়নপত্র দাখিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:06:58 pm, Tuesday, 1 December 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

বেতাগী প্রতিনিধি॥ আসন্ন পৌরসভা নির্বাচনে বরগুনার বেতাগীতে মেয়র পদে তিনজন ও কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বেতাগীর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার কাজী শহীদুল ইসলাম গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন।

শহীদুল ইসলাম জানান, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের উপজেলা সভাপতি ও বর্তমান মেয়র এবিএম গোলাম কবির, বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির আহবায়ক ও পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান হুমায়ূন কবির মল্লিক ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মহসিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নয় জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে তিনি জানান। আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বেতাগীতে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৩৬ মনোনয়নপত্র দাখিল

প্রকাশের সময় : 09:06:58 pm, Tuesday, 1 December 2020