বেতাগীতে মাহফিল থেকে ফেরার পথে তরুণীকে গণধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বেতাগীতে মাহফিল থেকে ফেরার পথে তরুণীকে গণধর্ষণ

বেতাগীতে মাহফিল থেকে ফেরার পথে তরুণীকে গণধর্ষণ




বরগুনা প্রতিনিধি॥  বরগুনার বেতাগীতে মাহফিল থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৮)। এ ঘটনায় বুধবার (২২ জানুয়ারি) তরুণীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে বেতাগী থানায় মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের মৃত মোতালেব হাওলাদারের ছেলে সাগর (১৮), একই গ্রামের বাসিন্দা নাঈম হোসেন (১৮) ও মো. নাঈম।

তরুণীর মা জানিয়েছেন, সাগর তার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। মঙ্গলবার সন্ধ্যায় তার মেয়ে বাজারের পাশে মাহফিল শুনতে যায়। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে সাগরের সঙ্গে থাকা দুই বন্ধু নাঈম হোসেন ও মো. নাঈম তার মেয়েকে জোর করে মীরাবাড়ির বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে তিন বন্ধু মিলে তাকে গণধর্ষণ করে। পরে ওই তরুণীকে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে।

সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই তরুণী জানান, তাকে ধরে নেবার সময় চিৎকার করলেও মাহফিলের মাইক চলার কারণে কেউ শুনতে তা পায়নি। পরে লোকজন গিয়ে টর্চলাইটের আলো ছড়ালে ধর্ষকরা পালিয়ে যায়। এরপর তিনি এলাকাবাসীর সহায়তায় বাসায় ফিরে আসেন।

বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানিয়েছেন, এ ঘটনায় ওই যুবতীর মা বাদী হয়ে বেতাগী থানায় নারী নির্যাতন আইনে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD