বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বেতাগীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বামীর সঙ্গে চেয়ারম্যান প্রার্থী হলেন স্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:20:59 pm, Friday, 19 March 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মাহবুব আলম সুজন মল্লিক ও তার স্ত্রী জিনাত জাহান মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। জানা গেছে, মোকামিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পর পর দুবার সুজন মল্লিক আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এর মধ্যে প্রথমবার ২০১১ সালে স্বতন্ত্র ও ২০১৬ সালে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে বিজয়ী হন।

এবারের নির্বাচনে মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী জালাল আহম্মেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে সুজন মল্লিক। তবে একই সঙ্গে তার স্ত্রী জিনাত জাহান চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

এ ব্যাপারে জিনাত জাহান বলেন, স্বামীকে সহযোগিতার জন্যই চেয়ারম্যান প্রার্থী হয়েছি। কোনো কারণে আমার স্বামীর দাখিল করা কাগজপত্রে ত্রুটির জন্য বাছাইকালে সমস্যা হলে, যাতে আমি নির্বাচন করতে পারি।

‘আর যদি কোনো সমস্যা না হয়, তবে আগামী ২৪ তারিখ আমি প্রার্থিতা প্রত্যাহার করব।’ প্রসঙ্গত, প্রথম ধাপের ইউপি নির্বাচনে ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে। এ ইউনিয়নের আওয়ামী লীগ থেকে জালাল গাজী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজী নফিজুর রহমান চুন্নু ও আমজাদ হোসেন খানসহ মোট পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বেতাগীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বামীর সঙ্গে চেয়ারম্যান প্রার্থী হলেন স্ত্রী

প্রকাশের সময় : 09:20:59 pm, Friday, 19 March 2021