বেতন বৈষম্য নিরসনের দাবিতে ভোলায় স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনের মতো কর্মবিরতি Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




বেতন বৈষম্য নিরসনের দাবিতে ভোলায় স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনের মতো কর্মবিরতি

বেতন বৈষম্য নিরসনের দাবিতে ভোলায় স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনের মতো কর্মবিরতি

বেতন বৈষম্য নিরসনের দাবিতে ভোলায় স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনের মতো কর্মবিরতি




ভোলা প্রতিনিধি॥ নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ৩য় দিনের মতো স্বাস্থ্য সহকারীরা,স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এর অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে । এতে করে টিকা দান কর্মসূচী ব্যাহত হচ্ছে।

 

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে রবিবার সকাল থেকে ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিন করে আসছে।

 

এসময় বক্তরা বলেন, আমাদের দাবি নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১৩তম গ্রেড উন্নীত করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ সময় কোনো টিকাদান কর্মসূচিতেও অংশ নেওয়া হবে না বলে জানান বক্তারা।

 

এসময় বক্তরা আরো বলেন, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতির ফলে আগামী ৫ ডিসেম্বর হাম-রুবেলা ক্যাম্পেইনসহ দেশের এক লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে।

 

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ভোলা জেলা দাবি বাস্তবায়ন কমিটির কমিটির সদস্য সচিব মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ভোলা সদর উপজেলা কমিটির সভাপতি কামরুল ইসলাম, সালমা বেগম প্রমুখ ।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ভোলা জেলা দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ জাহিদ হাসান। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এর ভোলা জেলা শাখার সভাপতি শাহানাজ বেগম, সাধারন সম্পাদক মোঃ হোসেন,স্বাস্থ্য পরিদর্শক মোঃ আনোয়ার কামাল, মো: বশীর, মো: ইউসুফ,আরাফাতুর রহমান,মো: ছিদ্দিক প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD