বুবলীকে কেনো চাইছেন না চিত্রনায়ক শাকিব Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বুবলীকে কেনো চাইছেন না চিত্রনায়ক শাকিব

বুবলীকে কেনো চাইছেন না চিত্রনায়ক শাকিব

বুবলীকে কেনো চাইছেন না চিত্রনায়ক শাকিব




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে দর্শকপ্রিয়তার শীর্ষে তার অবস্থান। শাকিব খানের বিপরীতে অভিনয় করে অনেকেই দ্রুত তারকা বনে গিয়েছেন। ২০১৬ সালে এ নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন সংবাদপাঠিকা শবনম বুবলী।

 

 

এরপর দেশ সেরা এই চিত্রনায়কের সঙ্গে একাধারে অর্ধডজনের বেশি সিনেমায় অভিনয় করে রাতারাতি নায়িকা হয়ে ওঠেন। এদিক গুঞ্জন উঠেছে, আর নতুন কোনো সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে না বুবলীকে! মূলত শাকিব খানই আর বুবলীকে চাইছেন না!

 

 

বিষয়টি নিশ্চিত করে বিশ্বস্ত একটি সূত্র জানা যায়, শাকিব খানের সিনেমায় বুবলীকে নিতে শাকিব খান নিজেই আপত্তি জানিয়েছেন। যদিও এ বিষয়ে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

 

শাকিব খান-বুবলীকে নিয়ে বিভিন্ন সময় মুখরোচক গুঞ্জন উঠেছে। গত দুই বছর ধরে এ জুটির ভাঙনের গুঞ্জন উড়ছে। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় শাকিব খানের বিপরীতে অন্য নায়িকাকে দেখা গিয়েছে। অন্যদিকে বুবলীও অন্য নায়কের বিপরীতে অভিনয় শুরু করেছেন। তাছাড়া সম্প্রতি অন্য নায়কের বিপরীতে বুবলীকে নিয়ে সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়েছেন একাধিক নির্মাতা।

 

 

আড়াল ভেঙে বুবলীও জানান দিয়েছেন অন্য নায়কের বিপরীতে অভিনয় করতে তিনিও প্রস্তুত। শাকিব খানের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। যার কোনোটিতেই বুবলী নেই। এসব সিনেমায় অন্য নায়িকাদের দেখা যাবে।

 

 

সূত্রটি আরো জানান, শাকিব খান নতুন ও বর্তমান সময়ের নায়িকাদের নিয়ে কাজ করতে আগ্রহী। আপাতত বুবলীকে নিচ্ছেন না। কিন্তু কেন তাকে নিচ্ছেন না সে বিষয়ে পরিষ্কার করেননি শাকিব।

 

 

চিত্রনায়িকা বুবলী শাকিব খানেই আস্থা রেখে কাজ করে যাচ্ছিলেন। হঠাৎ সেই ভরসায় বন্ধনে কিছুটা চিড় ধরেছে, যার জন্য বুবলী অন্য নায়কের বিপরীতে অভিনয় শুরু করেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

 

 

বুবলী দীর্ঘদিন অন্তরালে ছিলেন। অভিনয় বিষয়ে শর্ট কোর্স করতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। গত বছরের নভেম্বরে দেশে ফিরেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD