বুকের দুধ খাওয়ানোর ভিডিও শেয়ার করলেন শুভশ্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বুকের দুধ খাওয়ানোর ভিডিও শেয়ার করলেন শুভশ্রী

বুকের দুধ খাওয়ানোর ভিডিও শেয়ার করলেন শুভশ্রী

বুকের দুধ খাওয়ানোর ভিডিও শেয়ার করলেন শুভশ্রী,ভিডিও




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কিছুদিন আগেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। রাজ এবং শুভশ্রীর ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। তাদের সন্তানও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।

 

 

মাঝে মধ্যেই পুত্রের নানা খুনসুটির ভিডিও ও ছবি আপলোড করেন রাজ এবং শুভশ্রী। সন্তান হওয়ার আগে এবং পরে শারীরিক গঠন থেকে শুরু করে ওজন বৃদ্ধি, সব কিছু নিয়েই প্রচুর কথার সম্মুখীন হতে হয় মায়েদের। বিশেষত রূপালি পর্দার সঙ্গে যুক্ত মায়েদের ক্ষেত্রে এই আলোচনা হয় বারবার। মাতৃত্বের পর অভিনেত্রীদের শরীরে মেদ নিয়ে আলোচনা নেট দুনিয়ায়ও যেন হট টপিক। সেই সমালোচকদেরই জবাব দিতে যেন শুভশ্রী সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সন্তানকে দুধ পান করানোর সময় র‌্যাম্পে হাঁটা এক মডেল মায়ের ভিডিও শেয়ার করে কর্মক্ষেত্রে মায়েদের সন্তান দেখভালের বিষয়টি আলোচনায় আনেন।

 

 

ভিডিওতে দেখা যায়, এক নারী তার সন্তানকে দুধপান করাতে করাতেই র‌্যাম্প ওয়াক করছেন। অর্থাৎ মা হওয়ার পরেও সন্তানকে দুধপান করাতে করাতে নিজের কাজ করতে কোনো অসুবিধাই হচ্ছে না মায়ের।

 

 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করলেও শুভশ্রী এ নিয়ে একটি শব্দও খরচ করেননি। কিছু না লিখেই যেন বুঝিয়ে দিয়েছেন, নীরবতাই প্রতিবাদ।

 

 

শুভশ্রী এখন সন্তান নিয়ে বেজায় ব্যস্ত। তার প্রতিটা মুহূর্ত জড়িয়ে আছে সন্তান জুভানের সঙ্গে। শুভশ্রী ভাবছেন কাজে ফিরবেন। তার জন্য নিজেকে প্রস্তুত করছেন। কাজ করতে গিয়ে সন্তান দেখভালের বিষয়টি নিয়েও যে তিনি ভাবছেন তারই আভাস মিললো শেয়ার করা ভিডিওতে।

 

 

এদিকে শুভশ্রী অভিনীত ‘হাবজি গাবজি’ নামের একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

https://www.instagram.com/p/CHn7K8Dp-Vp/?utm_source=ig_web_copy_link

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD