বিয়ের উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেছে: অভিনেত্রী রাখি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিয়ের উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেছে: অভিনেত্রী রাখি

বিয়ের উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেছে: অভিনেত্রী রাখি

বিয়ের উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেছে: অভিনেত্রী রাখি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিভিন্ন সময় নিজের বৈচিত্র্যময় কাজকর্মের জন্যে মিডিয়ার নজরে থাকেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কখনো ‘মস্তানি’ বেসে নিজের ‘বাজিরাও’কে খুঁজতে বেরিয়ে পড়েন। তো আবার কখনো তাকে পিপিই কিট পরে সবজি কিনতে দেখা যায়। ক্যামেরার ফোকাসে থাকার জন্যেই রাখির এরূপ কাজকর্ম এমনটাই বলে থাকেন নেটিজেনরা।

 

 

তবে এবার ক্যামেরার সামনে বলে দিলেন, বিয়ের উপর থেকে সমস্ত ভরসা বিশ্বাস তার উঠে গিয়েছে। কেন মিডিয়ার সামনে এমন কথা বললেন রাখি?

 

 

রাখি সাওয়ান্তের বৈবাহিক জীবন সব সময়ই ক্যামেরার আড়ালে ছিলো। নিজেকে বিবাহিত দাবি করেন রাখি। তার মুখে স্বামী রিতেশের নাম একাধিকবার শোনা গিয়েছে। তবে তাদের একসঙ্গে কোনো ছবি বা বিয়ের ছবি কোনোটাই প্রকাশ্যে আসেনি কখনো।

 

 

তার স্বামী কানাডায় থাকে এমনই শোনা গিয়েছে রাখির মুখে। নিজের বৈবাহিক জীবন সুখের না হওয়া সত্ত্বেও এরূপ মন্তব্য কখনো করেননি তিনি। কিন্তু সম্প্রতি দুই টেলি তারকা দম্পতীর বিবাহ কহল সংবাদের শিরানামে ঘুরছে। সুখি দাম্পত্য জীবনের এই কলহ হঠাৎই মিডিয়ার সামনে আসে।

 

 

‘ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়’ খ্যাত অভিনেতা করণ মেহরাকে সোমবার (৩১ মে) রাতে গ্রেপ্তার করেন গোরেগাওঁ পুলিশ।

 

 

স্ত্রী নিশা রাওয়ালকে মারধরের অভিযোগ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জামিন পেয়ে এখন কড়াতের বাইরেই আছেন অভিনেতা।

 

 

নিশা দাবি করেছেন, করণের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারায় তাদের মধ্যে কথা কাটাকাটি চলছিলো। সেই সময়েই তার মাথা দেওয়ালে ঠুকে দেন করণ।

 

 

অন্যদিকে করণ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ডিভোর্সের পর যাতে বেশি খোরপোশ পায় সেই জন্যেই এমন নাটক করছেন নিশা।

 

 

এই জুটির দাম্পত্য কলহ প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক তারকা একাধিক মন্তব্য করেছেন। সবার মতো রাখিও অবাক হয়েছেন।

 

 

এই প্রসঙ্গে দুঃখ করে তিনি বলেন, আমরা একসঙ্গে ইউএস বেড়াতে গিয়েছিলাম চার পাঁচ বছর আগে। ওদের মধ্যে অনেক ভালোবাসা ছিলো। সারাক্ষণ একসঙ্গে থাকতো। ওদের একটা ছোট ছেলে আছে। ওদের এই ঘটনা আমায় ভীষণই অবাক করেছে। আজ বিয়ের উপর থেকে আমার সমস্ত বিশ্বাস ভরসাই উঠে গিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD