সংবাদ শিরোনাম:

বিসিসি নির্বাচনে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী ঝুনুকে বৈধতা দিলেন হাইকোট

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:14:37 am, Thursday, 12 July 2018
  • 281 সংবাদটি দেখা হয়েছে

ভয়েজ অব বরিশাল: বিসিসি নির্বাচনে জাতীয় পাটির বিদ্রোহী মেয়র প্রার্থী বশির আহমেদ ঝুনু’র মনোনয়নপত্রের বৈধতা দিয়েছে উচ্চ আদালত। সেই সাথে তাকে আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে।

ঝুনুর দায়েরকৃত রীট আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার উচ্চ আদালতের বিচারপতী সৈয়দ মোহাম্মদ দস্তগির হুসেইন ও মোহাম্মদ ইকবাল কবির’র সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বরিশাল বিভাগীয় কমিশনারকে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই তথ্য জানাগেছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, বশির আহমেদ ঝুনু বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অংশগ্রহণ করেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা যাচাই বাচাই কার্যক্রম ও বিভাগীয় কমিশনার সমর্থক ভোটার তালিকায় সাক্ষর জাল ও সমর্থক ভোটার খুঁজে না পাওয়ায় বশির আহমেদ ঝুনু’র মনোনয়নপত্র বাতিল করা হয়।

জাতীয় পার্টি বরিশাল সদর উপজেলার সভাপতি ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ ঝুনু বলেন, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের দেয়া আদেশের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টের হাউকোর্ট বিভাগে রীট করি।

গত রোববার দায়েরকৃত রীটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার উচ্চ উদালত আমার মনোনয়নপত্রের বৈধতা দিয়েছে। সেই সাথে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়ার জন্য বরিশাল বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের দ্বৈত বেঞ্চ।

পাশাপাশি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, বরিশাল জেলা প্রশাসক ও বরিশাল সিটিকর্পোরেশন কর্তৃপকক্ষে নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ জুলাই) রায়ের কপি নিয়ে বরিশালে এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন বশির আহমেদ ঝুনু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিসিসি নির্বাচনে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী ঝুনুকে বৈধতা দিলেন হাইকোট

প্রকাশের সময় : 03:14:37 am, Thursday, 12 July 2018