নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। সাধারণ জনগণের উদ্যোগে মনির হাওলাদারের নেতৃত্বে কেক কেটে জন্মদিন পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার হেমায়েত উদ্দিন খান বাদশা, আবুল বাসার সুমন, আঃ রব বাচ্চু, সহিদ হাওলাদার, মোঃ আব্বাছসহ স্থানীয় আরো অনেকে।
পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মেহেদি হাসান। দোয়া মোনাজাতে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় এবং দেশ ও জনগণের মঙ্গল কামনা করা হয়।
Reporter Name 
















