সংবাদ শিরোনাম:

বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত: অভিনেত্রী শবনম ফারিয়া

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:49:19 am, Wednesday, 24 February 2021
  • 24 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত ১৪ ফেব্রুয়ারি তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করেন ‘ব্যাডবয়’ খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। এরপর ২০ ফেব্রুয়ারি জানা যায়, আগের স্বামী রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তাম্মি। যা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। এরপর প্রচণ্ড সমালোচনার কবলে পড়েন নাসির।

সবাই যখন নাসির-তামিমার সমালোচনায় ব্যস্ত ঠিক তখনই তাদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এই নব দম্পতির প্রতি ভালোবাসা জানিয়েছেন তিনি।

শবনম ফারিয়া ফেসবুকে লেখেন, ‘যখন বাইরের পৃথিবী তোমাকে টেনে নিচে নামাতে চায়, তখন তোমার ভেতরের শক্তিটা ধরে রেখো। নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রীর প্রতি ভালোবাসা ও দোয়া রইলো। আর দয়া করে মনে রাখবেন, বিয়ে আল্লাহ ঠিক করেছেন, বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত।’

অভিনেত্রী আরও লেখেন, “আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ‘এবং তার নিদর্শন হলো তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীকে সৃষ্টি করেছেন; যাতে তোমরা তাদের মধ্যে প্রশান্তি খুঁজে পাও; এবং তিনি তোমাদের মধ্যে স্নেহ ও করুণা স্থাপন করেছেন।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত: অভিনেত্রী শবনম ফারিয়া

প্রকাশের সময় : 12:49:19 am, Wednesday, 24 February 2021