বিয়ের ১ মাস না ঘুরতেই মা হচ্ছেন দিয়া মির্জা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিয়ের ১ মাস না ঘুরতেই মা হচ্ছেন দিয়া মির্জা

বিয়ের ১ মাস না ঘুরতেই মা হচ্ছেন দিয়া মির্জা

বিয়ের ১ মাস না ঘুরতেই মা হচ্ছেন দিয়া মির্জা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মা হচ্ছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা৷ মলদ্বীপ থেকে বেবিবাম্পের ছবি শেয়ার করে দিয়া জানালেন সুখবর৷

 

 

মলদ্বীপে সূর্যাস্তের সামনে দাঁড়িয়ে বেবি বাম্পের ছবি পোস্ট করে দিয়া লিখলেন, ‘এটা আর্শিবাদের মতো৷ জীবনের জন্ম৷ যে জীবন নতুন আর এক জীবনের শুরু৷ সব গল্প, ঘুম পাড়ানি গান, নতুন অনুভূতি৷ আর এক আশা৷ আমার গর্ভে সব স্বপ্নের জন্ম!’

 

 

গত ফেব্রুয়ারি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন দিয়া মির্জা৷ বৈভব রেখির সঙ্গে তাঁর প্রায় ৪ বছরের প্রেম পেয়েছে নতুন স্বীকৃতি৷ আর এবার সন্তান জন্মানোর মধ্যে দিয়ে নতুন স্বপ্নের জগতে গা ভাসিয়েছেন দিয়া৷ বৈভবের সঙ্গে ১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন দিয়া মির্জা ৷ লাল বেনারসি, কুন্দনের গয়না, মাথায় টিকলি ও লাল ওড়নায় মোহময়ী রূপে ধরা দিয়েছিলেন তিনি ৷ রীতি মেনেই দিয়া-বৈভবের চার হাত হয়েছিল এক ৷ এমনকী, বিয়েতে মহিলা পুরোহিতের উপস্থিতিতে আলাদা করে নজর কেড়েছিল দিয়ার বিয়ের অনুষ্ঠান৷

 

 

বৈভবের আগের পক্ষের মেয়েকে নিয়েই মলদ্বীপে গিয়েছেন দিয়া ও বৈভব৷ এটাই ছিল তাঁদের হানিমুন ট্রিপ৷ সেখান থেকে নানারকম ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিয়া৷ আর এবার সেই মলদ্বীপের সৈকত থেকেই মা হওয়ার সু-খবর দিলেন অভিনেত্রী৷

 

 

শোনা যায় একটি পার্টিতেই নাকি বৈভবের সঙ্গে দিয়ার চোখে চোখে প্রেম হয়ে যায়৷ তারপরই জমে ওঠে আলাপ ৷ নিন্দুকেরা বলেন, দিয়ার টোল পড়া হাসিতেই নাকি কাত হয়ে যান বৈভব, এমনটিও শোনা যায়, আলাপের শুরুতে নাকি পুরোটাই বলিউড নিয়ে কথা বলে দিয়াকে প্রেমে ফেলেন বৈভব৷ তারপর দু তরফেই জমে ওঠে আলাপ ৷ প্রেমের পারদ চড়তে থাকে রোজ ৷ সেই সময়ই দিয়া-বৈভব ঠিক করে নেন, বিয়েটা সেরেই ফেলবেন তাঁরা ৷ ২০২০ সালে করোনার দাপট না ঘটলে, হয়তো এতদিনে দারুণ একটা সংসার গুছিয়ে ফেলতেন দিয়া ও বৈভব ৷ তাই তো আর দেরি না করে ২০ সাল গায়েব হতেই বসন্তের হাওয়ায় দিয়া ফের নিজের জীবনসঙ্গী বেছে নিলেন ৷ বৈভবের সঙ্গে বাঁধা পড়লেন সাত পাকে ৷

 

 

২০১৯ সালে প্রাক্তন স্বামী ব্যবসায়ী সাহিল সঙ্ঘের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন দিয়া ৷ তারপর একাই ছিলেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় নিজের বাঁধন ছাড়া জীবনের প্রতিটি মুহূর্তের ছবি দিতেন দিয়া ৷ তবে তখনই যে তিনি চুপি চুপি বৈভবের প্রেম বিভোর তা টেরও পেতে দেননি নায়িকা ৷ এদিক-ওদিক বৈভবের সঙ্গে যবে থেকে দেখা গিয়েছিল তাঁকে, তবে থেকেই প্রেমের গুঞ্জন শুরু ৷ তবে সেই গুঞ্জনকে আর বাড়তে দিলেন মিষ্টি দিয়া ৷ টুক করে বিয়েটাই সেরে ফেললেন ৷ আর এবার তো মা হওয়ার সময়৷

 

 

https://www.instagram.com/diamirzaofficial/?utm_source=ig_embed

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD