বিয়ের নাচে ফ্লোর ধস, বর-কনেসহ আহত ৩৯ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিয়ের নাচে ফ্লোর ধস, বর-কনেসহ আহত ৩৯

বিয়ের নাচে ফ্লোর ধস, বর-কনেসহ আহত ৩৯




আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে ডান্স ফ্লোরে আনন্দ-উল্লাস করছিলেন বিয়েতে আসা অতিথি ও বর-কনে। হঠাৎ করে সেই মঞ্চের একটি অংশ ভেঙে পড়ে। এরপর বর ও কনেসহ ওই অতিথিরা ২৫ ফুট নিচে পড়ে যান। গত ১৩ জানুয়ারি এমন ঘটনা ঘটেছে ইতালিতে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইতালির পিস্টোইয়াতে বর পাওলো মুগনানি ও কনে ভ্যালেরি ইয়াবরার বিয়ের অনুষ্ঠানে ১৫০ জন অতিথি উপস্থিত হয়েছিলেন। বিয়েতে আসা অতিথি ও বর-কনে সেখানকার ডান্স ফ্লোরে আনন্দ-উল্লাস করছিলেন। হঠাৎ করে সেই মঞ্চের একটি অংশ ভেঙে পড়ে। এতে বর-কনে সহ ৩৯ জন আহত হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পিস্টোইয়ার স্যান জেকোপো হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ের আয়োজন শেষে বাড়িতে যাওয়ার কথা থাকলেও— নিজেদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিনটি হাসপাতালে কাটিয়েছেন মুগনানি ও ইয়াবরা।

বর মুগনানি স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হঠাৎ করেই ডান্স ফ্লোরটি ভেঙে পড়ে। তাৎক্ষণিকভাবে তারা কিছুই বুঝে ওঠতে পারেননি। পরবর্তীতে দেখতে পান তারা একে অপরের ওপর পড়ে আছেন।

আমেরিকান-ইতালিয়ান কনে ভ্যালেরি ইয়াবরাকে প্রাথমিক অবস্থায় খুঁজে পাচ্ছিলেন না বর পাওলো মুগনানি। ওই সময় তিনি ভয় পেয়ে যান।

বিয়ের অনুষ্ঠানের ভেন্যুর কর্ণধাররা স্থানীয় গণমাধ্যমকে জানান, তারা জানেন না যে কীভাবে বিষয়টি হয়েছে। দুর্ঘটনার পরই ওই ভেন্যুটি বন্ধ করে দেওয়া হয়। এরইমধ্যে আহত নবদম্পতি ভেন্যু কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD