বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বিতর্কে আ:লীগ প্রাথী শাহে আলম,সাংবাদিককে হুমকি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:43:24 pm, Wednesday, 19 December 2018
  • 0 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:
সংবাদকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতকালে বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিলেন বরিশাল-২ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শাহে আলম। আজ বুধবার দুপুরে বরিশাল নগরীর সাউথ কিং রেস্তোরায় এ ঘটনা ঘটে। এ সময় মতবিনিময় সভা রেখে সংবাদকর্মীদের বের হয়ে চলে যেতে দেখা গেছে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও নিজের অবস্থানে অনড় থাকেন শাহে আলম।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১২টায় ওই রেস্তোরায় মতবিনিময় সভার আয়োজন করেন বরিশাল-২ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী শাহে আলম। শুরুতেই তিনি তার রাজনৈতিক পরিচয় তুলে ধরে বক্তব্য রাখেন। তার বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে চ্যানেল২৪ এর বরিশাল ব্যুরো প্রধান সংবাদ সরাসরি সম্প্রচারের জন্য কথা বলতে থাকা শাহে আলমের কাছ থেকে অনুমতি নিতে যান। একইসাথে অনুরোধ জানান, যেন সরাসরি সম্প্রচারে প্রার্থী (শাহে আলম) কথা বলেন।

এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহে আলম। তিনি বলেন, ‘আমি এসব ডিজার্ব করি না। এই ছেলে তুমি চেনো আমাকে? আমি শাহে আলম! তোমার সম্পাদক কে? তাকে আমার কথা জিজ্ঞেস করো।’ এ পর্যায়ে তিনি আবারও বলেন, ‘আমি শাহে আলম। তোমার সম্পাদককে ফোন দেব?’
সংসদ সদস্য প্রার্থীর এমন আচরণে বিব্রত হয়ে পড়েন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দসহ সংবাদকর্মীরা।
তার ‘চেনো আমাকে, আমি শাহে আলম’ বক্তব্যটুকু প্রত্যাহারের অনুরোধ জানান উপস্থিত সাংবাদিকরা। কিন্তু তিনি তার অবস্থানে অনড় থাকেন।

শাহে আলমের এমন আচরণে মতবিনিময় সভা বর্জন করেন নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল। পাশাপাশি মতবিনিময় সভায় উপস্থিত টেলিভিশন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সভাস্থল থেকে বের হয়ে যেতে দেখা গেছে।
এক পর্যায়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস তার বক্তব্যে শাহে আলমকে অনুরোধ করেন, চ্যানেল২৪-এর ব্যুরো প্রধানের সাথে অসৌজন্যমূলক আচরণে সৃষ্টি হওয়া ভুল বোঝাবুঝির কথা বলে মিটিয়ে নেওয়ার জন্য। কিন্তু শাহে আলম বলেন, ‘আমি কোন ভুল করিনি। আমি ঠিক করেছি’ বলে জানান উপস্থিত সাংবাদিকরা।
এ বিষয়ে চ্যানেল২৪-এর বরিশাল ব্যুরো প্রধান প্রাচুর্য রানা বলেন, ‘পুরো ঘটনায় আমি বিব্রত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বিতর্কে আ:লীগ প্রাথী শাহে আলম,সাংবাদিককে হুমকি

প্রকাশের সময় : 07:43:24 pm, Wednesday, 19 December 2018