সংবাদ শিরোনাম:

বিএমপি কমিশনার মোশারফ হোসেনকে বিদায়ী সংবর্ধনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:30:47 am, Wednesday, 10 April 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোশারফ হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। পরে বিকাল ৪টার দিকে বিদায়ী কমিশনারকে প্রথা অনুযায়ী ফুল দিয়ে সাজানো জিপে করে টেনে বিদায় জানান পুলিশ কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা।

বুধবার বিদায়ী কমিশনার নতুন কর্মস্থলের উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন। এদিকে বৃহস্পতিবার নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহন করবেন শাহাবুদ্দিন খান। তাকে বরন করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে।এর আগে বেলা ১১টায় নগরীর পুলিশ লাইন ড্রিলসেটএ বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হয়। এসময় বিদায়ী কমিশনার ছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমান সহ উপ-পুলিশ কমিশনার, সহকারী কমিশনার, মহানগরীর ৪ থানর ওসি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কমিশনার মোশারফ হোসেনকে নগর পুলিশের পক্ষ্যে থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।উল্লেখ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করা অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর পরিচালক দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে। তার পরিবর্তে বরিশাল মেট্র্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি শাহাবুদ্দিন খানকে-বিপিএম (বার)। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী কাল বৃহস্পতিবার নতুন কমিশনার বরিশালে দায়িত্ব গ্রহন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিএমপি কমিশনার মোশারফ হোসেনকে বিদায়ী সংবর্ধনা

প্রকাশের সময় : 02:30:47 am, Wednesday, 10 April 2019