সংবাদ শিরোনাম:

বিএনপি হবে জামায়াতের বি-টিম: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:58:22 pm, Wednesday, 6 December 2023
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিরোধী দল দাঁড়িয়ে যাবে। তৃণমূল বিএনপি―তারা তো বৃহৎ জোট। সুপ্রিম পার্টিও আছে। আরো অনেকে আছে, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

আর জাতীয় পার্টির শক্তিশালী বিরোধী দল হওয়ার মোক্ষম সময় নিয়ে নিজের বক্তব্যের বিষয়ে কাদের বলেছেন, ‘এটা ছিল আমার ব্যক্তিগত মতামত। তারা আমার মতের সঙ্গে একমত নাও হতে পারে। এটাও গণতন্ত্র। যারাই নির্বাচন করবে তারাই পরস্পরের প্রতিপক্ষ হবে।

বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কাদের বলেছেন, আসন বণ্টন এক-দুই দিনের মধ্যে হবে।

এ সময় বিএনপি প্রসঙ্গে কাদের বলেন, ‘বিএনপি এমন একটা দল যারা ভুলের রাজনীতি করছে এবং জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে তাতে একপর্যায়ে দেখা যাবে জামায়াতই বিএনপিতে মূল নেতৃত্ব দেবে। বিএনপি হবে জামায়াতের বি-টিম।

বিএনপি অফিসে তালা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নিজেরাই তালা লাগিয়েছে। সাহস থাকলে বের হয়ে আসুক।’

এ সময় প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিএনপি হবে জামায়াতের বি-টিম: ওবায়দুল কাদের

প্রকাশের সময় : 06:58:22 pm, Wednesday, 6 December 2023