বিএনপি নেতাকর্মীদের অভিযোগ,ইশরাক-তাবিথের গাড়িবহর যেতেই ফেরি চলাচল বন্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিএনপি নেতাকর্মীদের অভিযোগ,ইশরাক-তাবিথের গাড়িবহর যেতেই ফেরি চলাচল বন্ধ

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ,ইশরাক-তাবিথের গাড়িবহর যেতেই ফেরি চলাচল বন্ধ

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ ইশরাক-তাবিথের গাড়িবহর যেতেই ফেরি চলাচল বন্ধ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিএনপি নেতা ইশরাক হোসেন ও তাবিথ আউয়ালের গাড়িবহর দেখে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরি চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

 

 

জানা গেছে, নির্বাচনে ভোট ‘কারচুপি’ ও জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে বরিশালে বিএনপির প্রথম বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন তারা। গতকাল সকাল ৭টায় গাড়িবহর নিয়ে বিএনপির এ দুই নেতা ঘাটে আসা মাত্রই ফেরি চলাচল রহস্যজনক কারণে বন্ধ করে দেয়া হয় বলে তারা অভিযোগ করেন। সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ থাকে। তবে কী কারণে দীর্ঘ পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল, তা বলতে রাজি হয়নি ঘাট কর্তৃপক্ষ।

 

 

এদিকে দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় হাজারো সাধারণ যাত্রী ও তিন শতাধিক যানবাহন আটকে পড়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইনচার্জ (টিআই) নাজমুল রায়হান।

 

 

তিনি জানান, গতকাল সকাল ৭টায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। পরে সকাল ৭টার দিকে ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল ঘাটে আসেন। প্রায় দুই ঘণ্টা ঘাটে অপেক্ষা করে বেলা ৯টার দিকে কোনো ফেরি না পেয়ে তাবিথ আউয়াল সি-বোটে ও ইশরাক হোসেন নেতাকর্মীদের নিয়ে এমভি মাসুম-২ নামের লঞ্চে করে পদ্মা পাড়ি দেন। পরে দুপুর ১২টায় আবারও ফেরি চালু হয়।

 

 

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ইশরাক ও তাবিথের ঘাটে আসার খবরে বাংলাবাজার ঘাট থেকে কোনো ফেরিই পাঁচ ঘণ্টা ছাড়েনি। শিমুলিয়া ১ ও ২ নম্বর ঘাটে নোঙর করা ফেরি থাকলেও সেগুলো বন্ধ ছিল। নেতাকর্মীদের সমাবেশে যাওয়ায় বিঘœ ঘটাতেই ফেরি বন্ধ করে দেয়া হয় বলে এ কর্মকর্তার অভিযোগ।

 

 

এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ কোনো অভিযোগ করেননি।’

 

 

এদিকে পদ্মা পাড়ি দেয়ার আগে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘বর্তমান প্রেক্ষাপট সবারই জানা। দেশে গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। বর্তমান সরকারের দুর্নীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের যে অপকর্ম রয়েছে, তা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে। এসব থেকে দৃষ্টি ফেরাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব নিয়ে সরকার ছিনিমিনি খেলছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD