বিএনপি দুর্নীতি দমনে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে: তারেক রহমান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিএনপি দুর্নীতি দমনে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে: তারেক রহমান

বিএনপি দুর্নীতি দমনে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে: তারেক রহমান




ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি দুর্নীতি দমনে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে—দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন দাবি করেছেন মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অস্তিত্ব রক্ষায় জনগণকে সঙ্গে রাখা জরুরি। বিভক্তি রেখে দেশ এগোতে পারে না।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে নিয়ন্ত্রণে আনতে হবে। বিচার প্রক্রিয়া দলীয় বিবেচনায় নয়, বরং আইনের ভিত্তিতে পরিচালিত হবে। দুর্নীতিবিরোধী লড়াইয়ে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে বলে দাবি করেন তিনি।

তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে কাজ করবে। বিশেষ করে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা জোরদার করা হবে।

শিক্ষা খাতে সংস্কারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, স্কুলে ইংরেজির পাশাপাশি আরও একটি ভাষা বাধ্যতামূলক শেখার সুযোগ থাকবে। শিশু নিজেই সিদ্ধান্ত নেবে কোন ভাষা সে শিখবে। এতে বিশ্ববাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়বে।

তরুণদের দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের বিদেশে পাঠিয়ে কর্মসংস্থান তৈরি করা হবে।

তিনি আরও বলেন, দেশের প্রায় তিন লাখ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা হবে। ক্ষমতায় গেলে বিএনপি যে পরিকল্পনা বাস্তবায়ন করবে, এমন সুস্পষ্ট রূপরেখা অন্য কোনো দল তুলে ধরতে পারেনি বলেও তিনি মত দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD