বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বিএনপি গ্রেপ্তার নেতা-কর্মীর তালিকা দিলো ইসিকে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:41:29 pm, Friday, 16 November 2018
  • 17 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপির দাবি ৪৭২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার এ সংক্রান্ত একটি তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে দলটি।শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় মামলা তথ্য সংগ্রহকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বরাবর এ তালিকা জমা দেয়।তালিকার বাইরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া ‘বানোয়াট মামলা’ প্রত্যাহারসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিশনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশপাশের এলাকাসহ সারাদেশ থেকে দলের ৪৭২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মর্মে পাঁচটি এজাহারও পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের পদসহ তালিকা জমা দেয়া হলো। পরবর্তীতে আরও পাওয়া গেলে সেগুলোও জমা দেয়া হবে।তালিকা জমা দেয়ার পর সালাহউদ্দিন খান সাংবাদিকদের জানান, কমিশন থেকে বলা হয়েছিল, তফসিল পরবর্তী সময়ে কাউকে গ্রেপ্তার করা হবে না, কিন্তু করা হয়েছে। তফসিল পরবর্তী সময়ে ৪৭২জন বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। সেই তালিকা ইসিকে দিলাম।গেল বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠকে তফসিলের পর গ্রেপ্তার নেতা-কর্মীদের নাম-পদবিসহ তালিকা জমা দিতে বলেছিল নির্বাচন কমিশন।পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিএনপি গ্রেপ্তার নেতা-কর্মীর তালিকা দিলো ইসিকে

প্রকাশের সময় : 04:41:29 pm, Friday, 16 November 2018