বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বিএনপি একটি ভুয়া দল : কাদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:51:21 am, Thursday, 4 October 2018
  • 58 সংবাদটি দেখা হয়েছে

ওবায়দুল কাদের, rtvonline, আওয়ামী লীগ, kader, Awami League 2,

অনলাইন ডেস্ক//
বিএনপিকে একটি ভুয়া দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণ পত্র নিয়ে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেন, তাদের কাছে দেশ গণতন্ত্র ও সুশাসন কখনো নিরাপদ হতে পারে না।

বুধবার সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সপ্তাহব্যাপী গণসংযোগের তৃতীয় দিনের লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বসংস্থাটির মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের সরকার প্রধানদের জন্য রোল মডেল হিসেবে অভিহিত করেছেন।

বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, যারা গত দশ বছরে আন্দোলন করতে পারেনি, তারা দুই মাসে কি আন্দোলন করবে। বিএনপির নেতারা আন্দোলনের ডাক দিয়ে পুলিশের গতিবিধি দেখে, আর ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে।

বিএনপিকে উদ্দেশে করে ওবায়দুল কাদের বলেন, উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সৃষ্ট গণজোয়ারে ভীত হয়ে পরাজয়ের ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে বিএনপি। তারা নির্বাচনের আগেই জয় নিশ্চিত করতে চায়। তাই তারা নৌকার গণজোয়ার থামানোর জন্য সন্ত্রাস ও নাশকতা করার পরিকল্পনা করছে। আমরা দেশের জনগণকে গণসংযোগ কর্মসূচীর মাধ্যমে তাদের এ পরিকল্পনা সম্পর্কে সচেতন করছি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও নির্বাচন থেমে থাকবে না উল্লেখ করে কাদের বলেন, বিএনপি না এলেও আগামী ডিসেম্বরে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐক্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, আমরাও সাম্প্রদায়িক অপশক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি ও নষ্ট রাজনৈতিকদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানেন, তাদের মধ্যে জাতীয় ঐক্য চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিএনপি একটি ভুয়া দল : কাদের

প্রকাশের সময় : 03:51:21 am, Thursday, 4 October 2018