বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় বাড়ল দুইদিন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:40:37 pm, Monday, 12 November 2018
  • 29 সংবাদটি দেখা হয়েছে

বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় বাড়ল দুইদিন

অনলাইন ডেস্ক:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানোর কারণে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় বাড়িয়েছে বিএনপি।আগামী ১৬ নভেম্বর শুক্রবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। জানালেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।রিজভী বলেন, নির্বাচন কমিশন নতুন তফসিলে ভোটের তারিখ ৩০ ডিসেম্বর বর্ধিত করায় আমাদের মনোনয়নপত্র বিক্রি ও জমা আরও দুইদিন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সময়সূচি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম দিনে এক হাজার ৩২৬টি মনোনয়নপত্র বিক্রি করেছে বিএনপি। সোমবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে রাত ৮টায় পর্যন্ত এ মনোনয়নপত্র বিক্রি হয়।

এদিকে বিএনপির মনোনয়নপত্রের মূল্য রাখা হয়েছে পাঁচ হাজার টাকা। আর জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হচ্ছে ২৫ হাজার টাকা।

রোববার পৃথক সংবাদ সম্মেলন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার রাজনৈতিক দলগুলোর দাবিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারিখ পিছিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুনঃতফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আর মনোনয়নপত্র দাখিলের সময় ১৯ নভেম্বর থেকে পিছিয়ে ২৮ নভেম্বর করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই করা হবে ২ ডিসেম্বর ও প্রত্যাহার ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় বাড়ল দুইদিন

প্রকাশের সময় : 11:40:37 pm, Monday, 12 November 2018