সংবাদ শিরোনাম:

বিএনপির ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:57:15 am, Friday, 13 February 2026
  • 45 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের পর অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।” এতে নির্বাচনের আয়োজন ও অংশগ্রহণকারী জনগণের ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হয়।

পোস্টে আরও বলা হয়, “আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।” যুক্তরাষ্ট্রের এ মন্তব্যকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আগ্রহ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই এমন কূটনৈতিক বার্তা রাজনৈতিক ও কূটনৈতিক মহলে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে সম্ভাব্য নতুন সরকারের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে—এমন ইঙ্গিতই মিলেছে দূতাবাসের বার্তায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিএনপির ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

প্রকাশের সময় : 11:57:15 am, Friday, 13 February 2026