সংবাদ শিরোনাম:

বাহুবলী ৩: বাদ পড়লেন প্রভাস! বাহুবলীর চরিত্রে এবার এই ক্রিকেটার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:38:09 pm, Friday, 5 April 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:নিজস্ব প্রতিবেদন : গত তিন বছরে সবচেয়ে আলোচিত ভারতীয় ছবির নাম নিঃসন্দেহে বাহুবলী। রাজ মৌলির পরিচালনায় প্রভাসের দুরন্ত অভিনয় সঙ্গে গ্রাফিক্স ও সাউন্ড এফেক্ট বাহুবলীকে এক অন্য মাত্রায় তুলে নিয়ে গিয়েছে। বাহুবলী-র সিকুয়েল বাহুবলী ২- বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়েছে। কয়েকদিন আগেই হায়দরাবাদের আফগান স্পিনার রশিদ খানও বলেছেন তাঁর প্রিয় ভারতীয় ছবির নাম বাহুবলী। যা তিনি পাঁচ বারেরও বেশি দেখেছেন। সেই তালিকায় যোগ দিলেন রশিদের হায়দরাবাদের সতীর্থ ডেভিড ওয়ার্নারও।নির্বাসনের কারণে গত মরশুমে খেলেননি।

এবার আইপিএলে ফিরেই চার ম্যাচে দুরন্ত ছন্দে ডেভিড ওয়ার্নার। চার ম্যাচে ২৬৪ রান করে অরেঞ্জ ক্যাপের দখল নিয়ে নিয়েছেন। ইতিমধ্যেই দুটো হাফ সেঞ্চুরি আর একটা সেঞ্চুরি করে ফেলেছেন বাঁ হাতি এই অজি ওপেনার। হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসনের আলাপচারিতার একটি ভিডিওতে জিজ্ঞেস করা হয় অভিনয় কেরিয়ার নিয়ে কী লক্ষ্য? সেখানেই ডেভিড ওয়ার্নার নিজেই বাহুবলীতে অভিনয় করার কথা জানিয়েছেন। এমনকি বাহুবলী ছবির তরফে টুইটারেও বাহুবলী ৩ এর মুখ্যচরিত্রে যে ডেভিড ওয়ার্নার রয়েছেন সেই নিয়ে পোস্টারেও জবাব দিয়েছেন। আইপিএলে এবার যে ভঙ্গিমায় ওয়ার্নার খেলে চলেছেন তাতে প্রভাসকে ব্যাকফুটে ঠেলে দিয়ে বাহুবলী ৩ এর জন্য এবার ওয়ার্নারই সুপার হিরো!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাহুবলী ৩: বাদ পড়লেন প্রভাস! বাহুবলীর চরিত্রে এবার এই ক্রিকেটার

প্রকাশের সময় : 11:38:09 pm, Friday, 5 April 2019