কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ ভেঙ্গে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎজীবন মন্ডল।
সোমবার দুপুরে উপজেলার মৎস্যবন্দর আলীপুর এলাকায় এ বিয়ের আয়োজন করলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেয়ের বাবার অঙ্গীকারনামা রেখে বিয়ে ভেঙ্গে দেওয়া হয়।
জানা গেছে, আলীপুর এলাকার মো. ফারুক হোসেনের মেয়ে মোসা.ফেরদৌসির (১৬) সাথে একই এলাকার বেল্লাল গাজীর ছেলে ফেরদৌসের (২১) বিয়ের বিয়ের আয়োজন চলছিল।
এসময় স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে ভেঙ্গে কন্যার পিতার কাছ থেকে বাল্যবিয়ে না দেয়ার লিখিত অঙ্গীকার নেয়া হয়। এ সময় মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
Reporter Name 















